ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ধরা

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৩, ৭ সেপ্টেম্বর ২০২৩
মেহেরপুরে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরে অভিযান চালিয়ে ৩ কেজি ৯শ’ গ্রাম গাঁজাসহ সেলিম সর্দার (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

গ্রেফতার মাদক ব্যবসায়ী সেলিম সর্দার কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পিপলবাড়িয়া গ্রামের লুৎফর সর্দারের ছেলে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গাঁজাসহ গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার ব্যবহৃত ইজিবাইক ও একটি মোবাইল জব্দ করা হয়।

Advertisement

র‌্যাব-১২ সিপিসি-৩ এর মেহেরপুর ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ সেলিম সর্দারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গাংনী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!