গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব কাতিয়ারচর গ্রামের গোলাপ মিয়ার ছেলে ফারুক মিয়া, একই উপজেলার যশোদল বীরদামপাড়ার নিজাম উদ্দিনের ছেলে মোহ শফিক মিয়া এবং নান্দলা মাটিকাটা গ্রামের আবদুর রহমানের ছেলে শাকিব আল হাসান।
বুধবার সকালে জেলা জেলা পুলিশ মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে। এর আগে, মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ সদর ও কটিয়াদী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
.png)
জানা যায়, মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ সদরের জালোয়াপাড়া পুলেরঘাট বাজারে মেসার্স জাহাঙ্গীর মোটরসের সামনে থেকে ৭৫০ পিস ইয়াবাসহ ফারুক মিয়া এবং শফিক মিয়াকে গ্রেফতার করা হয়। এছাড়া কটিয়াদীর ভোগপাড়া চৌরাস্তা মোড় থেকে ২০০ পিস ইয়াবাসহ শাকিব আল হাসানকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
পরে বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানা ও কটিয়াদী থানায় দুইটি মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।