ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে ১৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৫, ৬ সেপ্টেম্বর ২০২৩
জয়পুরহাটে ১৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
উদ্ধারকৃত গাঁজা- ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটে ১৫০ কেজি গাঁজাসহ সাব্বির হোসেন এবং রতন মন্ডল নামে দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

বুধবার দুপুরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। এর আগে, মঙ্গলবার রাতে জয়পুরহাট শহরের চিত্রাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- জয়পুরহাট শহরের চিত্রাপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সাব্বির হোসেন এবং একই এলাকার মৃত খলিল মন্ডলের ছেলে রতন মন্ডল।

Advertisement

র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট শহরের চিত্রাপাড়া এলাকায় একটি ছাত্রাবাসে অভিযান চালানো হয়। এ সময় কাগজে মোড়ানো অবস্থায় ১৫০ কেজি গাঁজাসহ সাব্বির ও রতনকে আটক করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!