রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মঘাদিয় ইউনিয়নের বদিউল্লাহ পাড়া এলাকায় গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মঘাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বদিউল্লাহ পাড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে নুরুল আলম ও মিরসরাই সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মঠবাড়িয়া এলাকার ফিরোজ খানের ছেলে সিরাজুল ইসলাম।
.png)
মিরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, রোববার রাতে মাদকবিরোধী অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঘাদিয়া ইউনিয়নের বদিউল্লাহ পাড়া এলাকার সাহাব উদ্দিনের দোকানের পেছনের খালি জায়গায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের উপস্থিতি পেয়ে পালিয়ে যান মাদক ব্যবসায়ী জুয়েল।
ওসি আরো বলেন, গ্রেফতার নুরুল আলম ও সিরাজুল ইসলামের বিরুদ্ধে মিরসরাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।