ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লঞ্চ থেকে ৫ কেজি গাঁজাসহ আটক ১

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৫, ১ সেপ্টেম্বর ২০২৩
লঞ্চ থেকে ৫ কেজি গাঁজাসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরে লঞ্চঘাট থেকে ৫ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার বিকেলে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আ. রহমান এ তথ্য জানান।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকাগামী আবে জমজম-৭ লঞ্চের দ্বিতীয় তলায় ব্যাগ হাতে একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা ঐ ব্যক্তির ব্যাগ তল্লাশি করেন এবং ব্যাগ থেকে ৫ কেজি গাঁজা জব্দ করেন। পরে মাদক ব্যবসায়ী সোলাইমান ইকবাল ইসানকে আটক করা হয়।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঐ মাদক ব্যবসায়ী জানান, জব্দকৃত মাদক (গাঁজা) কুমিল্লা হতে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর হয়ে লঞ্চযোগে ঢাকা নিয়ে যাচ্ছিলেন।

চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান জানান, পরবর্তীতে আটকৃত ব্যক্তি ও জব্দকৃত গাঁজা চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!