বুধবার দুপুরে গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত (বিপিএম) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
আটক মাদক ব্যবসায়ী মো. নাজিম উদ্দিন (৩৪) উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ পশ্চিমপাড়া গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে।
.png)
গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত (বিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ নাজিম উদ্দীনকে আটক করা হয়। যার বাজার মূল্য ৪ লাখ ৩২ হাজার টাকা। এ সময় তার নিকট থেকে একটি মোবাইল এবং ৪৫০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে গাজীপুরের আশপাশের এলাকায় পাইকারি মূল্যে বিক্রি করে আসছিলেন। উদ্ধার মাদক ও আটককে শ্রীপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।