ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টিউবওয়েল মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিথর যুবক

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৫, ২ সেপ্টেম্বর ২০২৩
টিউবওয়েল মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিথর যুবক
ঘটনাস্থল

নওগাঁর মান্দা উপজেলায় টিউবওয়েল মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোকন আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের চক কুসুম্বা (পূর্বপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। মৃত খোকন আলী একই গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।

জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে টিউবওয়েল মেরামত করতে যান খোকন আলী। এ সময় টিনের ছাউনি ছিদ্র করে টিউবওয়েলের লোহার পাইপ উপরে তুলতে যান। এতে বিদ্যুতের মেইন লাইনের তারের সঙ্গে আটকে যায় পাইপ। ফলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের সদস্যরা খোকনকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!