ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২১, ২ সেপ্টেম্বর ২০২৩
দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ঘটনাস্থল

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নে হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রেজাউল ইসলাম উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। 

জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকালে পাশের গ্রাম হাজী পাড়ায় আশরাফ আলীর বাড়িতে রাজমিস্ত্রির কাজে যান রেজাউল ইসলামসহ অন্যরা। একপর্যায়ে নির্মাণাধীন বাড়ির জানালা দিয়ে ময়লা ফেলার সময় আশরাফ আলীর শরীরে বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় রেজাউলকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন তার সঙ্গে থাকা সেলিম প্রামানিক নামে আরেকজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক রেজাউলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত সেলিম হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাফিজ মো. রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!