ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৪৫ লাখের ফোন চুরি, সঙ্গে সিসি-ক্যামেরাও নিয়ে গেল চোরেরা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৭, ২ সেপ্টেম্বর ২০২৩
৪৫ লাখের ফোন চুরি, সঙ্গে সিসি-ক্যামেরাও নিয়ে গেল চোরেরা
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোর শহরের লালদীঘির পাড়স্থ ‘মোবাইল হাটে’ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ৪৫ লাখ টাকার ফোন এবং নগদ আড়াই লাখ টাকা নিয়ে গেছে বলে প্রতিষ্ঠান মালিকের দাবি। পুলিশের ধারণা- ঐ এলাকার নাইট গার্ড রমজানের যোগসাজশে এ ঘটনা ঘটতে পারে।

প্রতিষ্ঠানের মালিক কামাল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে তিনিসহ কর্মচারীরা দোকান বন্ধ করে বাড়িতে যান। শুক্রবার দুপুরে বাড়িতে থেকে মোবাইলের মাধ্যমে সিসি ক্যামেরার ফুটেজ দেখেন। সেসময় পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল। শনিবার সকালে দোকান খুলে দেখেন ভেতরে মোবাইল ও মালামাল নেই, ক্যাশবাক্স ভাঙা। সিসি ক্যামেরার ডিভিআরও নিয়ে গেছে চোরচক্রটি।

তিনি আরো জানান, দোকানের পেছনের দরজা ভেঙে চোরেরা ভেতরে ঢুকেছিলেন। এরপর তারা ৪৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের ফোন ও ক্যাশবাক্স ভেঙে নগদ আড়াই লাখ টাকা নিয়ে পালিয়ে গেছেন। তিনি দোকানে আসার পর নাইট গার্ডকে বার বার ফোন দিয়ে আসতে বলা হয়। কিন্তু তিনি আসার কথা বলে ফোন বন্ধ করে রেখেছেন। ফলে তাকে এ ঘটনায় জড়িক বলে সন্দেহ করা হচ্ছে।

Advertisement

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। নাইট গার্ডকেও চুরি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!