ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাদুল্লাপুরে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:১৯, ৩১ আগস্ট ২০২৩
সাদুল্লাপুরে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পানিতে ডুবে মাওয়া আক্তার নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মাওয়া আক্তার একই গ্রামের মোনাইদ মিয়া গাটুর মেয়ে।

জানা যায়, দুপুরে বাড়ি উঠানে খেলা করছিল শিশু মাওয়া আক্তার। এ সময় বাড়ির সবার অজান্তে নিখোঁজ হয় সে। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের জমির পানিতে তার মরদহে ভাসতে দেখতে পান স্বজনরা।

Advertisement

সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য সমন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!