মৃত মাইমুনা ঐ এলাকার মো. ফারুকের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়ঘোপ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঐ শিশুর মা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। সেই ফাঁকে তাদের নিজ বাড়ির পাশের পুকুরে পড়ে যায় মাইমুনা। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
.png)