ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডোবার পানিতে ‍ডুবে প্রাণ গেল শিশুর

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৩, ২৯ আগস্ট ২০২৩
ডোবার পানিতে ‍ডুবে প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি

ঝিনাইদহের বড়-কামারকুন্ডু গ্রামে ডোবার পানিতে ডুবে আ. রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। শিশুটি ঐ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলা করছিল শিশু আব্দুর রহমান। হঠাৎ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের ডোবায় ভাসতে দেখে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেন স্বজনরা। সেসময় চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!