আটককৃতরা হলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর এলাকার মৃত মোজাম্মিল আলীর ছেলে মাহবুবুর রহমান (৪৫), বিশ্বনাথ উপজেলার পাঠাকইন এলাকার মৃত জাবেদ আলীর ছেলে আজির উদ্দিন (৩০) এবং সুনামগঞ্জ জেলার জাহাঙ্গীনগর এলাকার শফিকুল ইসলামের ছেলে রাসেল আহমদ (৩২)।
সিলেট কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে পীর মহল্লা আবাসিক এলাকার প্রভাতী ৪১/সি বাসায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৬শ’ ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে ইয়াবা বিক্রির নগদ ৫০ হাজার টাকা ও রশিদ বই জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।
.png)