গ্রেফতার হওয়া মো. লিটন মিয়া (৪০) কিশোরগঞ্জ সদর উপজেলার হাজিরগল এলাকার মৃত আবুল হাশেমের ছেলে।
সোমবার জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কিশোরগঞ্জ সদর উপজেলার হাজিরগল গ্রামে মাদক বিক্রির সময় লিটন মিয়াকে গ্রেফতার করে ডিবি। এ সময় তার নিকট থেকে ১০০টি ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়।
.png)