শনিবার বিকেলে তানোরের মুন্ডুমালা পৌরসভার পাছন্দর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলিউল তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের মোহাম্মদপুর পূর্বপাড়া এলাকার সিদ্দিক আলীর ছেলে।
নিহতরা হলেন- নিপা খাতুন (২২) এবং তার ছেলে নূর হোসেন (৬)।
.png)
জানা যায়, আলিউল মাদকাসক্ত হওয়ায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন স্ত্রী নিপা খাতুন। এর জেরে তাদের হত্যা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে তানোর থানার ওসি আব্দুর রহিম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান আছে।