ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পায়ুপথ দিয়ে বের হলো ২ হাজার ৪১৫ ইয়াবা 

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ২৯ আগস্ট ২০২৩
পায়ুপথ দিয়ে বের হলো ২ হাজার ৪১৫ ইয়াবা 
গ্রেফতারকৃত একজনের পায়ুপথ দিয়ে বের করা হয় দুই হাজার ৪১৫ ইয়াবা। ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুর সদর উপজেলার চরদক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। পরে গ্রেফতারকৃত একজনের পায়ুপথ দিয়ে বের করা হয় দুই হাজার ৪১৫ ইয়াবা। 

গ্রেফতারকৃতরা হলেন সদর চরদক্ষিণপাড়া গ্রামের জহির হোসেনের ছেলে মো. বিপ্লব হোসেন ও রাজৈর উপজেলার সুতারকান্দি গ্রামের মফিজুল ইসলামের ছেলে মো. বায়েজীদ।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. মুহতাসিম রসুল মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরদক্ষিণপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, পারস্পারিক যোগসাজসে টেকনাফ থেকে অভিনব কায়দায় পেটের ভেতরে ইয়াবার চালান নিয়ে মাদারীপুরে আসে। পরবর্তীতে আটককৃত আসামিদেরকে মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে এক্সরে করা হয়। এক্সরে রিপোর্টে চিকিৎসক একজনের পেটের ভেতরে ইয়াবা সাদৃশ্য বস্তুর অস্তিত্বের প্রমাণ পায়। এ সময় চিকিৎসক তাদেরকে হাসপাতালে পর্যবেক্ষণে রেখে জরুরি চিকিৎসা সেবা দিলে একজন আসামির পায়ুপথ দিয়ে কয়েক ধাপে ৪১ টি পুটলি বের হয় যার ভেতর থেকে দুই হাজার ৪১৫ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও দুইটি সিম কার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামিদেরকে উদ্ধারকৃত আলামত ইয়াবাসহ মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!