ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউছুফ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম পলাশ চন্দ্র দাস (৩৮)। তিনি ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের কালিদহ গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে ফেনী জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। একই মামলার অপর আসামি বাবুল চন্দ্র দাসকে আদালত বেকসুর খালাস প্রদান করেন। তিনিও আদালতে উপস্থিত ছিলেন।
.png)
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১ জানুয়ারি ১০০ ইয়াবাসহ পলাশ চন্দ্র দাসকে ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আবু বকর ছিদ্দিকের নেতৃত্ব গ্রেফতার ও ওইদিনই পলাশ চন্দ্র দাস ও বাবুল চন্দ্র দাসকে আসমি করে ফেনী মডেল থানায় একটি মামলা করা হয়। মামলাটি দীর্ঘ শুনানি শেষে রায় ঘোষণা করা হয়।
আদালতের সহকারী সরকারি কৌঁসুলি দীজেন্দ্র কুমার কংশ বনিক জানান, ১০০ ইয়াবাসহ গ্রেফতারের মামলায় একজন আসামির ৭ বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।