পরে বুধবার তাকে চাঁদপুরের আদালতে হাজির করা হয়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাবলু হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।
.png)
পুলিশ জানায়, ১৯৯১ সালে হাজীগঞ্জের শ্রীপুর গ্রামে জহির পাটওয়ারী নামের এক ব্যক্তিকে হত্যার পর লাশ গুম করা হয়। ওই ঘটনায় লাবলুসহ পাঁচজনকে আসামি করে মামলা হয়। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত পাঁচ আসামিকে যাবজ্জীবন সাজা দেন। সাজা ঘোষণার পর থেকে লাবলু নাম-পরিচয় গোপন করে বিভিন্ন স্থানে বসবাস করে আসছিলেন। এভাবে ৩২ বছর পালিয়ে ছিলেন তিনি।
হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ জানান, আসামি লাবলুকে আদালতে সোপর্দ করা হয়েছে।