সোমবার ভোরে উপজেলা সাবরাং ইউনিয়নের মন্ডল পাড়া নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। আটককৃত রহিমা খাতুন একই এলাকার মোহাম্মদ আয়ুবের স্ত্রী।
র্যাব-১৫ এর অতিরিক্ত সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মন্ডলপাড়া এলাকার মোহাম্মদ আয়ুবের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে এক নারীকে আটক করা হয়। তার অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যান। জিজ্ঞাসাবাদে আটককৃত নারী জানান- তার বসতঘরের খাটের নিচে বস্তার ভেতরে ইয়াবা রয়েছে। বসতঘর তল্লাশি করে ৭৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র্যাব।
.png)
সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত নারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।