শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী। এর আগে, শুক্রবার সন্ধ্যায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকা থেকে মো. নুরকে আটক করা হয়। আটককৃত নুর একই এলাকার নবী হোছেনের ছেলে।
র্যাব জানায়, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হৃীলা ইউনিয়নের লেদা জাফর মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. নুরকে আট হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)