ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তা পারাপারের সময় প্রাণ গেল বৃদ্ধের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২১, ৩০ আগস্ট ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তা পারাপারের সময় প্রাণ গেল বৃদ্ধের
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় হরদম আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার তিন লাখপীর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হরদম আলী (৯০) কসবা উপজেলার বিনাউটি গ্রামের সাহেব আলীর ছেলে। 

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, দুপুরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!