বুধবার সন্ধ্যায় জামালপুর সদরের রেলওয়ে স্টেশন সংলগ্ন অন্তি আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। এদিন রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির পরিদর্শক মুশফিকুর রহমান।
ডিবি সূত্রে জানা গেছে, অভিযোগ ছিল জামালপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন রাস্তার পাশে গড়ে ওঠা অন্তি আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অনৈতিক কাজ পরিচালিত হয়ে আসছে। বুধবার সন্ধ্যায় জেলা ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। এসময় তিন নারী ও ছয় পুরুষকে আটক করা হয়। অভিযান পরিচালনার সময় হোটেলের পেছনে একটি গাঁজার গাছ জব্দ করা হয়।
.png)
জামালপুর ডিবির পরিদর্শক (ইন্সপেক্টর) মুশফিকুর রহমান বলেন, নির্দেশনা রয়েছে জেলায় কোনো ধরনের অশ্লীলতা চলতে দেওয়া যাবে না। এরই পরিপ্রেক্ষিতে ওই আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।