ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হেলমেটধারী মোটরসাইকেল চালকদের ফুল ও চকলেট উপহার

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৫, ২৩ আগস্ট ২০২৩
হেলমেটধারী মোটরসাইকেল চালকদের ফুল ও চকলেট উপহার
ছবি- ডেইলি বাংলাদেশ

‘পুলিশের হাত থেকে রেহাই পেতে নয়, নিরাপদে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য হেলমেট পড়ুন’-এমন স্লোগান সামনে রেখে হেলমেট ব্যবহারকারী মোটরসাইকেল চালকদের গোলাপ ও রজনীগন্ধা ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানিয়েছে জামালপুর জেলা পুলিশ।

বুধবার বেলা সাড়ে ১২টায় জামালপুর শহরের দয়াময়ী মোড়ে হেলমেট ব্যবহারকারী মোটরসাইকেল চালকদের রজনীগন্ধা ও চকলেট উপহার দিয়ে এই সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান।

মূলত ট্রাফিক আইন যথাযথ মানতেই মোটরসাইকেল চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জামালপুর জেলা পুলিশ ও জেলার ট্রাফিক বিভাগ।

Advertisement

মোটরসাইকেল চালকদের উদ্দেশে জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বলেন, ‘বাংলাদেশে প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনা ঘটছে। যার অধিকাংশই মোটরসাইকেল দুর্ঘটনা। সেক্ষেত্রে মোটরসাইকেল চালকদের অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। এতে দুর্ঘটনার কবল থেকে চালক এবং আরোহী দু’জনই সুরক্ষায় থাকবেন।’

পুলিশের এমন ব্যতিক্রমী উদ্যোগে খুশী মোটরসাইকেল চালকরাও। তারা বলেন, ‘যখন পুলিশ থামতে বলেছিল, তখন ভেবেছিলাম না জানি কোন বিষয়ে ধরা খাইছি। প্রথমে ভয় পেয়েছিলাম। পরে পুলিশ সুপার নিজ হাতে ফুল ও চকলেট দিলেন। এতে রীতিমতো অবাক হয়েছি। এটা খুবই ভালো উদ্যোগ।’

পুলিশ সুপার আরো বলেন, ‘চকলেট উপহার দিয়ে সতর্ক করেছি। জামালপুর জেলা পুলিশের এটি একটি চলমান কার্যক্রম। সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঝুঁকি কমাতে এবং মোটরসাইকেল চালকদের হেলমেট পড়তে উৎসাহ যোগাতেই এরকম ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!