ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৃদ্ধ ভিক্ষুকের টাকা ছিনতাই, চক্রের ৪ নারী সদস্য আটক

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৪, ২৩ আগস্ট ২০২৩
বৃদ্ধ ভিক্ষুকের টাকা ছিনতাই, চক্রের ৪ নারী সদস্য আটক
থানায় আইনি সহায়তা নিতে যান আব্দুল মতিন তালুকদার

চাঁদপুরে আব্দুল মতিন তালুকদার নামে এক বৃদ্ধ ভিক্ষুকের নগদ সাড়ে ১৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় ছিনতাইকারী চক্রের পাঁচ নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম। এর আগে, মঙ্গলবার রাতে চাঁদপুর শহরের বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছে- ফারজানা আক্তার, বিথি আক্তার, জান্নাতুল ফেরদৌস ও ফারজানা। তাদের মধ্যে জান্নাতুল ফেরদৌস ছিনতাইয়ের টাকা দিয়ে মোবাইল কিনেছে বলে জানায়।

ভুক্তভোগী আব্দুল মতিন তালুকদার সদর উপজেলার ১১নং বালিয়া ইউনিয়নের কুলি মিয়া তালুকদারের ছেলে।

Advertisement

জানা যায়, গত শুক্রবার দুপুরে আব্দুল মতিন তালুকদার প্রতিদিনের মতো ভিক্ষা করতে বের হন। এ সময় ছিনতাই চক্রের নারী সদস্যরা শহরের জোড়পুকুর পাড় এলাকায় তাকে বলেন- পাশের বিল্ডিংয়ের উপরে এক ব্যক্তি ৫শ’ টাকা করে দিচ্ছেন, তাড়াতাড়ি যান। এ কথা শুনে বৃদ্ধ ভিক্ষুক বিল্ডিংয়ের উপরে গেলে ছিনতাইকারীরা প্রথমে তার ভিক্ষার টাকা নিয়ে যায়। পরে বৃদ্ধের পরিহিত লুঙ্গি টান দিলে কোমরে থাকা সাড়ে ১৭ হাজার টাকা মাটিতে পড়ে যায়। টাকাগুলো উঠিয়ে ছিনতাইকারীরা নিয়ে যায়। ঐ বৃদ্ধের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন স্থান থেকে চার নারী সদস্যকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ সাড়ে পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, চার ছিনতাইকারীকে আটক করা হয়েছে। মামলা দায়েরের পর তাদেরকে আদালতে পাঠানো হবে। এছাড়া বৃদ্ধ ভিক্ষুকের বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!