ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অনৈতিক কার্যকলাপে লিপ্ত নারী-পুরুষ, কারাগারে ১৫

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪৬, ২৩ আগস্ট ২০২৩
অনৈতিক কার্যকলাপে লিপ্ত নারী-পুরুষ, কারাগারে ১৫
ছবি- সংগৃহীত

ফেনীতে অনৈতিক কার্যকলাপের দায়ে ১৫ পুরুষকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই কারণে আটক ৬ নারীকে থানা থেকেই মুক্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, আটক ১৫ জন পুরুষের বিরুদ্ধে মানবপাচারের মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি ৬ নারীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement

এর আগে সোমবার (২১ আগস্ট) রাতে ফেনীর পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে ৬ নারী ও ১৫ পুরুষকে আটক করে পুলিশ।

জানা গেছে, মাদারীপুর জেলার বাসিন্দা মো. মাতব্বর আলী এফ রহমান এসি মার্কেট সংলগ্ন ভাড়া বাসায় দেশের বিভিন্ন জায়গা থেকে নারী-পুরুষ এনে বাসায় অসামাজিক কর্মকাণ্ড চালাতেন। সমাজের প্রভাবশালীদের সঙ্গে সখ্যতার কারণে ভয়ে কেউ কিছু বলতেন না। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালায় পুলিশ।

শহীদুল ইসলাম চৌধুরী বলেন, এসব অসামাজিক কর্মকাণ্ডকে এক মুহূর্তের জন্যও বরদাশত করা হবে না। যেখানেই খবর পাওয়া যাবে সেখানেই অভিযান চালানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!