ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে পিকআপ চালকের ৫ বছরের কারাদণ্ড

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪১, ২১ আগস্ট ২০২৩
ফেনীতে পিকআপ চালকের ৫ বছরের কারাদণ্ড
ফাইল ফটো

ফেনীতে চোরাকারবারির দায়ে মিঠু নামে এক পিকআপ চালকের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার দুপুরে ফেনীর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ কায়সার মোশাররফ ইউছুপ এ রায় দেন। রায় ঘোষণাকালে আসামি মিঠু আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের এপিপি অ্যাডভোকেট দ্বিজেন্দ্র কুমার কংশ বনিক এ তথ্য নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত মিঠু চট্টগ্রামের জোরারগঞ্জ থানার বাসিন্দা

Advertisement

মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৬ সালের ২৪ মার্চ রাত ৩টার দিকে ছাগলনাইয়া উপজেলার মোকামিয়া এলাকার মজুমদার জামে মসজিদের সামনে সন্দেহভাজন পরিবহনে তল্লাশি চালান বিজিবি সদস্যরা। এ সময় একটি পিকআপে ভারত থেকে অবৈধ উপায়ে আসা ৮ হাজার মুরগির বাচ্চা, ৭২ কৌটা পাউডার, ৪৪ পিস তেল ও ৯০ পিস ট্যাংক উদ্ধার করা হয়।

ঘটনায় জড়িত অন্যান্য আসামি পালিয়ে যাওয়ার পর বিজিবি সদস্যরা পিকআপ চালক মিঠুকে আটক করেন। পরদিন বিজিবির হাবিলদার মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে এ ঘটনায় ছাগলনাইয়া থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত করে একই বছরের ১৭ আগস্ট ছাগলনাইয়া পুলিশ অভিযোগপত্র জমা দেন। আদালত এ মামলায় সাতজনের সাক্ষ্য নিয়ে যাবতীয় কার্যক্রম শেষ করে আজ এ রায় দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!