ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বন্ধ ঘরের বাথরুমে পড়েছিল সিফাতের লাশ

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৩, ১৯ আগস্ট ২০২৩
বন্ধ ঘরের বাথরুমে পড়েছিল সিফাতের লাশ
সাঈদ আনোয়ার সিফাত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বন্ধ ঘরের বাথরুম থেকে সাঈদ আনোয়ার সিফাত নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি যমুনা সার কারখানা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত সাঈদ আনোয়ার সিফাত সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের খাগুড়িয়া গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি রাজধানী ঢাকার তেজগাঁ কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, তারাকান্দি যমুনা সার কারখানা এলাকায় জাহাঙ্গীরের বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন সিফাত ও তার পরিবার। দুদিন আগে সিফাতকে একা বাসায় রেখে তার বাবা-মা গ্রামের বাড়িতে যান। শুক্রবার রাতে বাবা-মা বাসায় এসে ঘর বন্ধ দেখে পুলিশ খবর দেন। এরপর দরজা ভেঙে ঘরে ঢুকে বাথরুমে সিফাতের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার মর্গে পাঠিয়েছে পুলিশ। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!