বৃহস্পতিবার (১৭ আগস্ট) সদর উপজেলার মিজানপুর ইউপির গোপীনাথপুর গ্রামে সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সামছু মণ্ডল রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউপির রামকৃষ্ণপুর গ্রামের ময়েজ উদ্দিন মণ্ডলের ছেলে
প্রত্যক্ষদর্শী শেখ রাজন বলেন, সামছু মোটর চালিত ভ্যান চালায়। ভ্যান চালিয়ে তিনি রাজবাড়ী শহরের দিকে যাচ্ছিলেন। গোপিনাথপুর বাজারের কাছে হারানের রাইসমিলের পাশে পাট ধোঁয়া হচ্ছিল। পাশেই রাস্তার ওপর একটি বাঁশের আড়ে পাট শুকাতে দেয়া ছিল। বাঁশের প্রান্ত বেশ সরু ছিল। হারানের রাইস মিলের কাছে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে একটি ভ্যান আসে। ভ্যানকে পাশ দিতে গিয়ে সামছু তার ভ্যানের কিছু অংশ রাস্তার পাশে মাটিতে নামিয়ে দেন। এ সময় বাঁশের আড় তার বুকে বিধে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে পৌঁছানোর আগে তিনি মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা গেছেন।