ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামুতে ১০ হাজার ইয়াবাসহ অটোরিকশা চালক আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:১২, ১৫ আগস্ট ২০২৩
রামুতে ১০ হাজার ইয়াবাসহ অটোরিকশা চালক আটক
গ্রেফতারকৃত আহমদ কবির

কক্সবাজারের রামু উপজেলায় ১০ হাজার পিস ইয়াবাসহ আহমদ কবির নামে এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলায়র খুনিয়াপালং ইউপিস্থ তুলাবাগান রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কবির আহমদ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির কচুবনিয়া এলাকার আবুল কাশেমের ছেলে।

রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. মেজবাহ উদ্দিন জানান, কক্সবাজার-রামু খুনিয়াপালং সড়কের পাশে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অবস্থান করছিল। এ সময় কক্সবাজারমুখী একটি অটোরিকশা তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে এর চালককে আটক করে পুলিশ।

Advertisement

ওসি আরো জানান, আটককৃত আসামির বিরুদ্ধে রামু থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!