ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবানে দুর্গম পাহাড় থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৯, ১৩ আগস্ট ২০২৩
বান্দরবানে দুর্গম পাহাড় থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু
বান্দরবানের দুর্গম পাহাড়। ছবি: সংগৃহীত

বান্দরবানের আলীকদম উপজেলায় মোহাম্মদ আতাহার ইসরাক রাফি নামে এক পর্যটক পাহাড় থেকে পড়ে মারা গেছেন।

জানা যায়, শনিবার ঢাকা থেকে আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউপির সাইংপ্রা ঝর্ণায় ভ্রমণে যায় ২১ জনের একটি পর্যটক দল। এদিকে ভ্রমণে গিয়ে হঠাৎ করে মো. আতাহার ইশরাক রাফি নামে এক যুবক পাহাড় থেকে পড়ে গিয়ে আহত হয়। পরে এলাকাবাসী ২০ পর্যটকসহ আহত যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুরুকপাতা ইউপির ক্যামচং পাড়াতে নিয়ে যায়। পরে আহত অবস্থায় মোহাম্মদ আতাহার ইসরাক রাফি রাতেই মারা যায়।

কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রা পং স্রো জানান, এলাকাটি এমনিতেই দুর্গম আর এই মুহূর্তে ঝড় বৃষ্টি উপেক্ষা করে পর্যটকদের ভ্রমণে যাওয়া খুবই ঝুকিপূর্ণ। ঘটনাস্থল পাহাড়ি দুর্গম এলাকায় এবং মোবাইল নেট বিছিন্ন থাকায় তাদের সবাইকে সদরে আনা সম্ভব হয়নি। সকালে উদ্ধারকারী দল ঘনটাস্থলে রওনা দিয়েছে এবং সন্ধ্যা নাগাদ সবাইকে সদরে আনা সম্ভব হতে পারে।

Advertisement

আলীকদম থানার ওসি খন্দকার তবিদুর রহমান বলেন, আলীকদমের সাইংপ্রা ঝর্ণা থেকে পড়ে মোহাম্মদ আতাহার ইসরাক রাফি নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধারের কার্যক্রম চলছে। লাশ নিয়ে আলীকদম সদরে আসতে ৬ থেকে ৭ ঘণ্টা প্রয়োজন হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!