ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে দেড় কেজি গাঁজাসহ আটক ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২০:২১, ১০ আগস্ট ২০২৩
টেকনাফে দেড় কেজি গাঁজাসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে দেড় কেজি গাঁজাসহ রবিউল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার ভোরে সদর ইউনিয়নের কেরুনতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি সেন্টমার্টিনের বাসিন্দা।

এসব তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এসএম তাহসিন রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এইচএম লুৎফুল লাহিল মাজিদের নেতৃত্বে টেকনাফ কেরুনতলী ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

Advertisement

অভিযান চলাকালীন কেরুনতলী ঘাটের দিকে একজন ব্যক্তিকে আসতে দেখা যায়। ঐ ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেয়। কিন্তু ঐ ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে একটি প্লাস্টিকের ব্যাগসহ তাকে আটক করেন। পরে ব্যাগ তল্লাশি করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত গাঁজাসহ আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!