ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যাত্রীবাহী বাসে মিলল ২৬ কেজি গাঁজা

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ৮ আগস্ট ২০২৩
যাত্রীবাহী বাসে মিলল ২৬ কেজি গাঁজা
ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ ফরহাদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ। আটক ফরহাদুল লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার গুটিরগোর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার বিজলের ঘুন্টি নামক এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আনাস এন্টারপ্রাইজ বাসে তল্লাশি চালায় কাউনিয়া পুলিশ। তল্লাশির সময় বিশেষভাবে মোড়ানো বস্তার ভেতর লুকিয়ে রাখা ২৬ কেজি গাঁজাসহ ফরহাদুল ইসলামকে আটক করা হয়।

Advertisement

ওসি মোন্তাছের বিল্লাহ জানান, আটক ফরহাদুল ইসলাম একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!