ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আদমদীঘিতে হত্যা মামলার আসামি গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১০, ১০ আগস্ট ২০২৩
আদমদীঘিতে হত্যা মামলার আসামি গ্রেফতার
প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘিতে প্রতিপক্ষের মারধরে আজিজার রহমান নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় রিপন মন্ডল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে নিহতের স্ত্রী আজিরন বেগম বাদী হয়ে অভিযুক্ত রিপন মন্ডলসহ চারজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। পরে রিপন মন্ডলকে গ্রেফতার করা হয়।

নিহত আজিজার রহমানের বাড়ি আদমদীঘির সান্দিড়া গ্রামে। আসামিদের বাড়ি একই গ্রামে।

Advertisement

মামলা সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের ফরিদ উদ্দিনের মেয়ের সঙ্গে তার ভাতিজা আজিজার রহমান মন্ডলের বিয়ে হয়। প্রায় ২০ বছর আগে তাদের বিয়ে বিচ্ছেদ ঘটে। এরপর থেকে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল ৩টার দিকে আজিজার রহমান ও চাচা ফরিদ উদ্দিন মন্ডলের পরিবারের মধ্যে গালিগালাজের একপর্যায়ে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে আজিজার রহমান মন্ডল গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।

মামলার তদন্তকারী এসআই প্রদীপ কুমার জানান, এ ঘটনায় মামলা হওয়ার পর আসামি রিপন মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!