ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মঙ্গলবার চট্টগ্রামের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৫, ৭ আগস্ট ২০২৩
মঙ্গলবার চট্টগ্রামের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা
ছবি: ডেইলি বাংলাদেশ

অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মঙ্গলবার চট্টগ্রাম নগরের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

তিনি জানান, অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম নগরের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন সরকারি এবং বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম (ক্লাস) বন্ধ থাকবে।

এদিকে, গত তিনদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে চট্টগ্রামে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২১৭ দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া সোমবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!