রোববার (৬ আগস্ট) তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার (৫ আগস্ট) রাতে উপজেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কামরুল মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড নোয়াপাড়া এলাকার আমির হোসেনের ছেলে। তিনি মিরসরাই পৌর যুবদলের আহ্বায়ক।
.png)
মিরসরাই থানার ওসি মো. কবির হোসেন জানান, শনিবার রাতে যুবদল নেতা কামরুলকে মিরসরাই পৌর শহর থেকে আটক করা হয়েছে। গত ২০ জুলাই উপজেলার ছোট কমলদহ এলাকায় মোটরসাইকেল পোড়ানো মামলায় অজ্ঞাত আসামি হিসেবে রোববার তাকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে থানায় আরো তিনটি মামলা রয়েছে।