ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:০২, ৫ আগস্ট ২০২৩
মেহেরপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার টাকা উদ্ধার করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের শামসুদ্দিন বিশ্বাসের ছেলে মো. শরিফুল বিশ্বাস ও একই গ্রামের মো. হেলাল বিশ্বাসের ছেলে মো. সবুজ বিশ্বাস।

র‌্যাব-১২ মেহেরপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার কমান্ডার মো. মনিরুজ্জামান জানান, সিপিসি-মেহেরপুর ক্যাম্পের একটি দল গাংনী উপজেলার রামদেবপুর এলাকায় অভিযান চালিয়ে করে ৫০ বোতল ফেনসিডিলসহ এ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

Advertisement

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে গ্রেফতারকৃত আসামিদের গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!