গ্রেফতার ঐ যুবকের নাম সাকিল। তিনি কুমিল্লার বাহ্মণপাড়া থানার শশীদল এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক শামীম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টার দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি নামকস্থানে টোল প্লাজার সামনে অভিযান চালানো হয়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সাকিলকে গ্রেফতার করা হয়।
.png)
তিনি জানান, বাসে তল্লাশিকালে সাকিলের দুই পায়ের মাঝে রাখা একটি প্লাস্টিকের বস্তার ভেতর স্কচটেপ মোড়ানো পলিথিনের দুটি পোটলা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সাকিল কুমিল্লা হতে গাঁজা সংগ্রহ করে ভাঙ্গা থানার বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. তমিজউদ্দিন মৃধা বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদক আইনে মামলা রুজু করেছেন।