ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আমের চালানে এল গাঁজা, খালাস করতে গিয়ে নারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৮, ৬ আগস্ট ২০২৩
আমের চালানে এল গাঁজা, খালাস করতে গিয়ে নারী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহ শহরের এক কুরিয়ার সার্ভিসের আমের চালানে মিলেছে সাড়ে ৯ কেজি গাঁজা। এ ঘটনায় পলি খাতুন নামের এক নারীকে আটক করেছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।

রোববার দুপুর ১২টার দিকে গোপন সূত্রে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তার মধ্যে থেকে কিছু পচা আম ও সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধর করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সূত্রে পুলিশ জানতে পারে শহরের এইচএসএস সড়কে অবস্থিত একটি কুরিয়ার সার্ভিসের আমের চালানের সঙ্গে মাদকের চালান আসছে। সে অনুযায়ী তারা সেখানে অবস্থান নেন। একপর্যায়ে পলি নামক এক নারী ঐ চালানটি খালাস করতে গেলে সন্দেহজনকভাবে পুলিশ বস্তাটি খুলে দেখে। পরে ঐ বস্তা থেকে মোট ১৭টি গাঁজার টোপলা বের হয়। যার ওজন সাড়ে ৯ কেজি।

Advertisement

পুলিশ আরো জানায়, আটক নারীর বাড়ি মাগুরা জেলায়। এ বিষয়ে আরো বিস্তারিত পরে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!