দুপুরে মোল্লাহাট হাউওয়ে থানার সার্জেন্ট এসআই মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তি পাইকগাছার উপজেলার কপিলমুনি এলাকার রুস্তুম আলীর ছেলে সজিব শেখ (১৭)।
.png)
পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০টায় খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় অন্য শ্রমিকদের সঙ্গে সজিব মহাসড়কে সংস্কারের কাজ করছিলেন। এ সময় দ্রুত গতিতে খুলনাগামী একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান সজিব।
এসআই মো. কামরুজ্জামান বলেন, সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।