ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইসলামপুরে ট্রাকচাপায় যুবক নিহত

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৫, ২১ জুলাই ২০২৩
ইসলামপুরে ট্রাকচাপায় যুবক নিহত
ইসলামপুর থানা- ফাইল ফটো

জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রাকচাপায় শামীম মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার বিকেলে ইসলামপুর পৌরশহরের পাথরঘাট এলাকা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম মিয়া ইসলামপুর পৌরশহরের চরগাওকুড়া এলাকার ওসমান গনির ছেলে। 

জানা গেছে, শামীম বিকালে বাড়ি থেকে বের হয়ে পৌরশহরের পাথরঘাট এলাকার রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

Advertisement

ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!