ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় ট্রাকচাপায় প্রাণ গেল রাজমিস্ত্রীর

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৭, ২৮ জুলাই ২০২৩
সাতক্ষীরায় ট্রাকচাপায় প্রাণ গেল রাজমিস্ত্রীর
ফাইল ফটো

সাতক্ষীরায় ডাম্পার ট্রাকচাপায় সুজাউদ্দিন ওরফে সুজা নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। 

শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের ঝাউডাঙ্গা বাজারের উত্তর পাশে রাধাগোবিন্দ মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজাউদ্দিন ওরফে সুজা সাতক্ষীরার কলারোয়া উপজেলার উত্তর রায়টা গ্রামের মৃত গোপাল সরদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। 

জানা যায়, সকালে মোটরসাইকেলে কলারোয়া থেকে ঝাউডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন সুজা। এ সময় সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের ঝাউডাঙ্গা বাজারের উত্তর পাশে রাধাগোবিন্দ মন্দিরের সামনে পৌঁছালে  ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। 

Advertisement

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!