ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে ট্রাকচাপায় কলেজছাত্রীসহ নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০১, ১৬ জুলাই ২০২৩
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কলেজছাত্রীসহ নিহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকচাপায় কলেজছাত্রীসহ দুই নারী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বগুড়া চান্দাইকোনা বাসস্ট্যান্ডের সোশ্যাল ইসলামী ব্যাংক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার শ্যামগাতি গ্রামের জহির রায়হানের মেয়ে কলেজছাত্রী ফাতেমা খাতুন জিম ও একই এলাকার জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম।

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, শনিবার রাতে ওই এলাকায় একটি মোটরসাইকেলে করে রাস্তা পার হচ্ছিলেন দুই নারীসহ তিনজন। ওই সময় ঢাকাগামী একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন খাদিজা বেগম। পরে মোটরসাইকেলে থাকা কলেজছাত্রী ফাতেমা খাতুন জিম ট্রাকের সঙ্গে ঝুলন্ত পড়ে। ট্রাকচালক ঝুলন্ত কলেজছাত্রীকে নিয়ে উপজেলার ধানগড়া এলাকায় পৌঁছালে সাধারণ জনতা ট্রাকটি আটক করে। পরে ওই কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। 

Advertisement

রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, রাতেই মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। তবে পালিয়েছেন চালক। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!