শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বংশীপুর গ্রামের মিনা মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আটককৃত ডালিম হোসেন উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের অজিয়ার গাজীর ছেলে।
জানা যায়, শুক্রবার রাতে ছিনতাইকারীদের কবলে পড়া উপজেলার মাজাট গ্রামের হাফিজ বন্ধুর বাসায় দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। এ সময় তারা তিনজন ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে বংশীপুর মিনা মসজিদের সামনে পৌঁছালে তিন যুবক তাদের গতিরোধ করে। পরে তাদের কাছে থাকা ক্যামেরার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় হাফিজ ও তার বন্ধুরা মিলে ডালিমকে ধরে ফেলেন। আর পালিয়ে যান বাকি দুইজন।
.png)
শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, আটককৃত ডালিমসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে।