ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আটক ২

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩১, ২৯ জুলাই ২০২৩
আখাউড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ২ দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের আটক করা হয়। এ ঘটনায় পুলিশ রাতেই দ্রুত বিচার আইনে মামলা নেয়।

আটককৃতরা হলেন, মাহাফুজ মিয়া ও সুমন। তারা সম্পর্কে বাবা-ছেলে।

এর আগে সন্ধ্যায় পৌর শহরের রাধানগর এলাকায় দি কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারে এক নারী কর্মচারী ডাক্তারের ভিজিট চাইলে সুমন তাকে লাঞ্ছিত করেন। পরে সুমনের নেতৃত্বে ২০-২৫ জন যুবক সংঘবদ্ধ হয়ে ঐ নারী কর্মচারীকে তুলে নিতে আসেন।

Advertisement

এ সময় খবর পেয়ে সাংবাদিক বিশ্বজিৎ পাল ছুটে এসে বাধা দিলে তার ওপর হামলা চালানো হয়।  খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসলে হামলকারীরা পালিয়ে যান। পরে পুলিশ রাতে অভিযান চালিয়ে ঘটনার দুই মূলহোতাকে আটক করে। বিশ্বজিৎ পাল রাধানগর এলাকার বাসিন্দা।

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম আটক হওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় রাতে মামলা হয়েছে। তাৎক্ষণিকভাবে দুজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!