বৃহস্পতিবার রাত সাড়ে ৪টার দিকে কদমতলা স্টেশন অফিসার (এসও) ফজলুর রহমানের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের তুষখালী খালে মাছ ধরার সময় মালপত্রসহ জেলেদের আটক করে। এ সময় ঘটনাস্থলে তল্লাশি করে ১টি নৌকা ও নিষিদ্ধ ভেষালী জালসহ এক বোতল বিষ জব্দ করেন বনকর্মীরা।
আটক জেলেরা হলেন- উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সাধুপাড়া (হরিনগর) গ্রামের মৃত জামাল গাজীর ছেলে ফেরদাউস, মৃত আকবর গাজীর ছেলে আফজাল হোসেন ও কলবাড়ী গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে মনিরুল ইসলাম।
.png)
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কে এম ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বন আইনে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।