সোমবার ভোররাতের দিকে কদমতলা স্টেশন কর্মকর্তা মো. ফজলুল হকের নেতৃত্বে কোবাদক স্টেশন সংলগ্ন নাগজোড়া খাল থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামের মৃত আব্দুল সানার ছেলে মো. হাফিজুল সানা (৩৯), ফজলে সানার ছেলে মো. আজিজুল সানা (৩৬) ও মৃত আব্দুল মজিদ গাজীর ছেলে মো. শফিকুল গাজী (৪৪)। এ সময় অব্যবহৃত একটিসহ বিষের দুটি বোতল, জাল ও নৌকা জব্দ করা হয়।
.png)
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, নিষেধাজ্ঞা সত্ত্বেও আটককৃতরা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছিলেন। হাতেনাতে ধরার পর ফরেস্ট রেঞ্জার ফজলুল হক বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশসহ বিষ প্রয়োগে মৎস্য সম্পদের ক্ষতির অভিযোগে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছেন।