ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেই সুন্দরবন ক্লিনিককে এবার লাখ টাকা জরিমানা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৮, ১২ জুলাই ২০২৩
সেই সুন্দরবন ক্লিনিককে এবার লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার বহুল আলোচিত অনুমোদনবিহীন সুন্দরবন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এছাড়া ক্লিনিকটি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

র‌্যাব-৬ এর লেফটেন্যান্ট কমান্ডার এম সারোয়ার হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন; লবণচরা থানার জিরো পয়েন্ট এলাকায় সুন্দরবন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে অনিয়মের সঙ্গে পরিচালনা করে আসছে। এ সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিভিল সার্জনের অফিসের প্রতিনিধি নিয়ে তারা সেখানে অভিযান চালান।

Advertisement

এ সময় অনুমোদনবিহীন এ ক্লিনিকের মালিক তুষার কান্তি মন্ডলকে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক প্রদান করার পর তা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

এর আগে, ২০২১ সালের জুলাই মাসে খুলনা মহানগরীর সুন্দরবন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অবৈধ গর্ভপাত, নবজাতক বিক্রি ও পাচার চেষ্টার অভিযোগে ক্লিনিক মালিকসহ ১০ জনকে গ্রেফতার করে র‌্যাব।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!