ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনা মেডিকেলে ২৪ ঘণ্টায় ভর্তি ১০ ডেঙ্গু রোগী

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫০, ১১ জুলাই ২০২৩
খুলনা মেডিকেলে ২৪ ঘণ্টায় ভর্তি ১০ ডেঙ্গু রোগী
ফাইল ফটো

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।

মঙ্গলবার সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুভাষ রঞ্জন হালদার এ তথ্য জানান।

তিনি জানান, চলতি বছরে এ পর্যন্ত মোট ৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১০ জন রোগী ভর্তি হন। বর্তমানে হাসপাতালে ২৩ জন রোগী ভর্তি রয়েছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!