ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় পলিথিনের গুদামে ভয়াবহ আগুন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১৭, ৯ জুলাই ২০২৩
খুলনায় পলিথিনের গুদামে ভয়াবহ আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় একটি পলিথিনের গুদামে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এর আগে, রোববার রাত সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গার রাজমহল ফুডকোর্টের বিপরীতে পাশে এ দুর্ঘটনা ঘটে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করে উৎসুক জনতা। এছাড়া ব্যবসায়ী ও তাদের স্বজনরাও উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে ঘটনাস্থলে অবস্থান করেন।  ভিড় ঠেকাতে এক পর্যায়ে ঘটনাস্থলের পাশের এম এ বারি সড়কে যানবাহন চলাচল বন্ধ করে রাখা হয়।

Advertisement

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন শিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিং ডাউনের কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!