শনিবার সকালে মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের পূর্বজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বীরেন মন্ডল জয়পুর গ্রামের পূন্য চন্দ্র মন্ডলের ছেলে। রীতা রানী মন্ডল বীরেন মন্ডলের স্ত্রী।
স্থানীয়রা জানান, বীরেন মন্ডলের ঘরের উপর দিয়ে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন গেছে। সকালে গাছ পড়ে বৈদ্যুতিক তারে আগুন ধরে যায়। একপর্যায়ে একটি তার বীরেন মন্ডলের ঘরের সামনে পড়ে। ঐ তার সরাতে গিয়ে বীরেন মন্ডল বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার স্ত্রী রীতা রানী মন্ডল নিজ ঘরের মেইন সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
.png)
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) সুশান্ত রায় বলেন, সঞ্চালন লাইনের খুব কাছেই বীরেন মন্ডলের একটি সুপারি গাছ ছিল। গাছটি তারের উপর পড়ার ঝুঁকি ছিল। এ কারণে আমাদের কর্মীরা গাছটি কেটে ফেলতে চেয়েছিলেন। কিন্তু বীরেন মন্ডল ঐ গাছ কাটতে না দিয়ে রশি দিয়ে বেঁধে রাখেন। শনিবার সকালে বৃষ্টি ও বাতাসে সুপারি গাছ বাঁধা রশিটি ছিঁড়ে যায়। এতে গাছটি তারের উপর পড়ে। ফলে তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়।
ঐ তার উঠাতে গিয়েই বীরেন মন্ডল বিদ্যুতায়িত হয়ে মারা যান। বীরেনকে বাঁচাতে গিয়ে তার স্ত্রীও মারা যান। এ ঘটনায় চিতলমারি জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. শহিদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি ঘটনা করা হয়েছে। এই কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।